সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরমেশ্বরদী এলাকায় দুর্বৃত্তদের হাতে নাঈম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বারদীর তালতলা রাস্তায় পরমেশ্বরদী এলাকার জমিতে একটি বস্তা পরে থাকতে দেখতে পান এলাকাবাসী। বস্তার ভিতরে নাড়াচাড়া করতে দেখে নাঈমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে রাস্তায় নাইমের মৃত্যু হয়।
নিহত নাইম পরমেশ্বরদী এলাকার হেকিম হাজির ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বলেন, পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন