[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও এমপি মান্নানের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

অনুদান বিতরণকালে খাইরুল ইসলাম সজিব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই সহায়তা অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “যে কোনো দুর্যোগ বা সংকটে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।”

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন