পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোগরাপাড়াবাসীকে আশরাফ উদ্দিনের শুভেচ্ছা ও কুশল বিনিময়
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, আনিরা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ ছড়িয়ে পড়ুক মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে।
শুভেচ্ছা বিনিময়কালে আশরাফ উদ্দিন আরও বলেন, মোগরাপাড়া আমার নাড়ির বন্ধন। এখানকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। পবিত্র ঈদের এই দিনে আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, যেন আমাদের ইউনিয়ন তথা পুরো দেশ শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকে। ব্যক্তিগত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে একটি আদর্শ ও আধুনিক মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তুলতে পারি।
তিনি মোগরাপাড়াবাসীর উদ্দেশ্যে বলেন, আনিরা ইন্টারন্যাশনাল সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।
উল্লেখ্য যে, আশরাফ উদ্দিন দীর্ঘ দিন ধরে মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি এলাকার মুরুব্বি, তরুণ প্রজন্ম এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন