[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ২৫'শে মার্চ 'গণহত্যা দিবস' ২৬'শে মার্চ "স্বাধীনতা দিবস" যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল দিন। এ দুটি দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। দিবসগুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌর যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,হারুন অর রশিদ মিঠু, নিজামুদ্দিন,  সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।

সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় এ গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সামাজিক সংগঠনসহ সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন