[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

অসহায় ২৫০ পরিবার পেল যুবদল নেতা সোহাগ ভূঁইয়ার “ঈদ উপহার”

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


নিজস্ব প্রতিবেদক :পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটাতে এগিয়ে এলেন যুবদল নেতা মো: সোহাগ ভূঁইয়া। তার উদ্যোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে প্রায় ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় যুবদল নেতা সোহাগ ভূঁইয়া বলেন,ঈদের আনন্দ শুধু ধনীদের জন্য নয়, সমাজের প্রতিটি মানুষের জন্য। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যারা নীরবে কষ্টে দিন কাটান। তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারলেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে।

তিনি আরও বলেন, মাননীয় সংসদ সদস্য জননেতা আজহারুল ইসলাম মান্নান সাহেব সবসময় অসহায় মানুষের পাশে থাকেন। তার মানবিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ড আমাদের অনুপ্রাণিত করে। তার নির্দেশনা ও সহযোগিতায় আমরা এই ঈদ উপহার সামান্য হলেও মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। তিনি শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি গরিব-দুঃখী মানুষের অভিভাবক।

সোহাগ ভূঁইয়া আবেগঘন কণ্ঠে বলেন,যখন দেখি একজন অসহায় মা তার সন্তানের জন্য ঈদের খাবার নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছেন, তখন মনে হয় আমাদের সব কষ্ট সার্থক। আমরা চাই, সমাজের বিত্তবানরা আরও এগিয়ে আসুক, যাতে কোনো মানুষ ঈদের দিনে না খেয়ে বা কষ্টে না থাকে।

এসময় উপহার পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মান্নান সাহেব ও সোহাগ ভূঁইয়ার জন্য দোয়া করেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন