[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মুখোশধারী দুর্বৃত্তদের হামলা: গৃহকর্তাকে হত্যা, লুটের অভিযোগ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে গভীর রাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, গভীর রাতে ৪ থেকে ৫ জনের একদল মুখোশধারী ব্যক্তি তাদের বাড়ির সামনে এসে নজরুল ইসলামের নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার পরপরই তারা ঘরে ঢুকে নজরুল ইসলামকে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর শুরু করে। বাধা দিতে গেলে শাহানাজ বেগমকেও হাত-পা ও গলায় বেঁধে নির্যাতন করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা ঘরের চাবি নিয়ে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়। একপর্যায়ে তাদের চিনে ফেলায় নজরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সোনারগাঁ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন