[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে গৃহবধূর ঘরে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন




সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঁটারচর এলাকায় এক গৃহবধূর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শামীমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেঁটারচর গ্রামের বাসিন্দা শামীমা আক্তার দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করে আসছেন।


বৃহস্পতিবার (৭ মে) দুপুর আনুমানিক ২টার দিকে তিনি ঘরে তালা লাগিয়ে পার্শ্ববর্তী এলাকায় মালামাল আনতে যান। বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়িতে ফিরে এসে দেখতে পান, তার ঘরের ওয়াশরুমের এক্সজাস্ট ফ্যান ভেঙে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছে। এসময় তিনি ঘরের স্টিলের আলমারির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। আলমারিতে থাকা নগদ ৮০ হাজার টাকা, ২ ভরি ওজনের স্বর্ণের গলার হার, ১২ আনা স্বর্ণের দুল, ১টি ডায়মন্ডের নাকফুল, ১টি স্বর্ণের নাকফুল, ২ জোড়া পায়ের নুপুর, ১০ ভরি ওজনের রূপার অলংকার, ১টি স্বর্ণের ব্যাস লাইট, ১টি রূপার ব্যাস লাইট ও ১ ভরি ওজনের ৩টি স্বর্ণের চেইনসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।


ভুক্তভোগীর দাবি, একই এলাকার সিমন (২৩) ও ইসমাইল (২২) সহ অজ্ঞাত আরও ২/৩ জন এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তার সন্দেহ রয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে ভুক্তভোগী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ জানান, চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।  তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন