সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে) ভোররাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. শফিকুল ইসলাম (৩৪), মৃত জহর আলীর ছেলে। তার স্থায়ী ঠিকানা শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাঁও গ্রামে হলেও বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল নামের এক ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন