বিশিষ্ট লেখক মহসীনের জমি দখলমুক্ত করার অনুরোধ জানিয়ে ইউএনও'কে খোলা চিঠি
সোনারগাঁয়ে বিশিষ্ট ফার্মাসিস্ট ও গবেষনা ভত্তিক লেখক মোহাম্মদ মহসীন তার জমি দখলমুক্ত করার অনুরোধ জানিয়ে ইউএনও'কে খোলা চিঠি লিখেছেন যা হুবহু নিন্মে তুলে ধরা হলো :
তারিখ: ২৮ এপ্রিল, ২০২৬
বরাবর,
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) / মেয়র মহোদয়
সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
বিষয়: চৌদিভুক্ত ও নিষ্কণ্টক পৈতৃক জমিতে জোরপূর্বক রাস্তা দাবির প্রতিবাদ এবং সীমানা প্রাচীর নির্মাণে প্রশাসনিক সহায়তার আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মোহাম্মদ মহসীন, সোনারগাঁওয়ের একজন স্থায়ী বাসিন্দা। আমি দীর্ঘ ৪৭ বছর যাবত ফার্মাসিস্ট হিসেবে নিয়োজিত এবং একজন নিয়মিত কলামিস্ট ও বহুমাত্রিক লেখক। পেশাগত ও ব্যবসায়িক ক্ষেত্রে সুদীর্ঘ পরিচিতি থাকলেও আমি আজ আমার নিজ বাসভূমে এক চরম জুলুমের শিকার।
অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে, সাহাপুর মৌজার আর এস ১২১ খতিয়ানের ১১৯ নম্বর দাগের (যা দাগ ১৯ এর অংশ) মোট ১১ শতাংশ জমি আমার সম্পূর্ণ বৈধ ও চৌদিভুক্ত (সুনির্দিষ্ট সীমানা নির্ধারিত) সম্পত্তি। এটি আমাদের সাত পুরুষের স্মৃতিবিজড়িত ভিটে, যা একসময় বিশাল গর্ত ছিল এবং আমি আমার কষ্টার্জিত অর্থে মাটি ভরাট করে বসবাসের যোগ্য করেছি। সম্পর্কের খাতিরে ইতিপূর্বে জমির সবথেকে মূল্যবান অংশটি (রুই মাছের পেটির মতো অংশ) আমি অপর পক্ষকে ছেড়ে দিয়েছিলাম। ওয়ারিশি হিস্যার জটিলতা এড়াতে আমি ১৯৯১ সালের প্রচলিত আইন অনুযায়ী মূল মালিককে ৯ লক্ষ টাকা অতিরিক্ত প্রদান করে পুনরায় জমিটি রেজিস্ট্রি ও খারিজ সম্পন্ন করেছি।
বর্তমানে এলাকায় চলাচলের জন্য ইতিমধ্যেই একটি বিকল্প রাস্তা বিদ্যমান থাকা সত্ত্বেও, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও তথাকথিত সমাজপতিদের ছত্রছায়ায় অপর পক্ষ আমার এই চৌদিভুক্ত ব্যক্তিগত জমির বুক চিরে নতুন আরেকটি রাস্তা দাবি করে আমাকে বাধা প্রদান করছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমার দলিল মোতাবেক এক ইঞ্চি জমিও কাউকে ছেড়ে দিতে ইচ্ছুক নই।
বিগত ৪ মাস ধরে এই অযৌক্তিক বাধার কারণে আমার কয়েক লক্ষ টাকার নির্মাণ সামগ্রী খোলা আকাশে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে। একজন প্রবীণ নাগরিক, ব্যবসায়ী ও লেখক হিসেবে আমি এই পরিকল্পিত হয়রানি ও জুলুমের অবসান এবং জানমালের নিরাপত্তা চাই।
অতএব, দালিলিক প্রমাণ ও আর এস রেকর্ডের চৌহদ্দি বিবেচনা করে আমার ব্যক্তিগত জমিতে অবৈধ অনুপ্রবেশ ও জুলুম বন্ধে এবং নিরাপদভাবে সীমানা প্রাচীর নির্মাণে আপনার সদয় হস্তক্ষেপ ও প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা কামনা করছি।
নিবেদক,
মোহাম্মদ মহসীন
ফার্মাসিস্ট ও কলামিস্ট
পিতা: মৃত মো : রমিজ উদ্দিন বেপারী
সোনারগাঁও পৌরসভা, ৯ নং ওয়ার্ড, গ্রাম: সাহাপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
মোবাইল নম্বর: ০১৮১৯১১৮২৫১

একটি মন্তব্য পোস্ট করুন