[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

গোয়ালদী শাহী মসজিদ ও পানাম সেতুর সংস্কারে ত্রুটির অভিযোগ, সোনারগাঁয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

  

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক গোয়ালদী শাহী মসজিদ ও পানাম সেতুর চলমান সংস্কারকাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতিহাস-ঐতিহ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংস্কার কাজে নানা ত্রুটি-বিচ্যুতির অভিযোগ তুলে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

শনিবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি”র উদ্যোগে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব রবিউল হুসাইন।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, সোনারগাঁও পরিক্রমা'র সম্পাদক আরিফুর রহমান, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, লেখক ও কবি মোয়াজ্জেনুল হক, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, লেখক দেওয়ান শামসুর রহমান, খায়রুল আলম খোকন, সংগঠক রোকেয়া আক্তার, আনিছুর রহমান, রুবেল মিয়া ও ডালিম হোসেনসহ স্থানীয় সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, সম্প্রতি গোয়ালদী শাহী মসজিদ ও পানাম সেতুর চলমান সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। পরিদর্শনে সংস্কারকাজে কিছু অসঙ্গতি ও ত্রুটি ধরা পড়ে।

বক্তারা অভিযোগ করেন, প্রাচীন স্থাপনাগুলোতে ব্যবহৃত পাতলা জাফরি ইটের পরিবর্তে বর্তমানে বাজারে প্রচলিত ইট ছোট করে কেটে সংস্কারকাজে ব্যবহার করা হচ্ছে। এতে স্থাপনাগুলোর ঐতিহাসিক বৈশিষ্ট্য ও দীর্ঘস্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া পানাম সেতুর নিচের অংশের কিছু গুরুত্বপূর্ণ স্থানে এখনো সংস্কারকাজ সম্পন্ন হয়নি বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, সোনারগাঁয়ের প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর আশপাশে যেন কোনো ধরনের শিল্পকারখানা বা পরিবেশ দূষণকারী স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে প্রত্নসম্পদ সংরক্ষণে বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিয়ে সংস্কারকাজ পরিচালনার আহ্বান জানান তারা।

সভায় উপস্থিত বক্তারা সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় স্থানীয় জনগণ, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।     

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন