[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মেঘনা টোলপ্লাজায় বেপরোয়া গাড়ির ধাক্কা: প্রাণ গেল অটোরিকশা চালকের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. ফারুক (৪১) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২১ মে) ভোরে মহাসড়কের ঢাকাগামী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫টার দিকে ফারুক তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ও বেপরোয়া গাড়ি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। পরে ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে প্রায়ই বেপরোয়া গতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে ভোর ও গভীর রাতে দ্রুতগতির গাড়ির দৌরাত্ম্য বেড়ে যায়। তারা মহাসড়কে নজরদারি বৃদ্ধি ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন