[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় জেরা মেঘনাঘাট পাওয়ার প্লান্ট নামের বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। নিহতের নাম মো. কাউসার (৩০)।

সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত বুধবার দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় মোট ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে চিকিৎসাধীন অবস্থায় শঙ্কর (২৫) ও মো. আমির (২৫) মারা যান। সর্বশেষ সোমবার সকালে কাউসারের মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও জানান, আহতদের মধ্যে যাদের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম ছিল, তাদের মধ্যে ছয়জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড-এর ক্যানটিনে হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে দগ্ধ ১২ জনই ওই বিদ্যুৎকেন্দ্রের কর্মী ছিলেন।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের স্বজনরা বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন