[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবাসহ বাস চালক গ্রেফতার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মো. শরিফ হোসেন (৩৯) নামের এক বাস চালককে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।


শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৭:৪০ মিনিটের দিকে কাঁচপুর খাঁন পাম্পের সামনে ঢাকাগামী লেনে এই অভিযান চালানো হয়। ​জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।


গ্রেফতারকৃত চালক লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে শরিফ হোসেন।


​হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কাঁচপুর হাইওয়ে থানার এসআই (নিঃ) শফিউল আলমের নেতৃত্বে একটি চৌকস টিম মহাসড়কের খাঁন পাম্পের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী "সেন্টমার্টিন আল মিজান" (Saintmartin AL Mizan) পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে (রেজিঃ নং-যশোর-ব-১১-০২৫৩) সিগন্যাল দিয়ে থামানো হয়।


​পরবর্তীতে বাসটিতে তল্লাশিকালে চালকের সিটের ডান পাশে, গাড়ির বডির সাথে সংযুক্ত একটি বক্সের ভেতর থেকে নিখুঁত কৌশলে লুকিয়ে রাখা ১০টি নীল রঙের এয়ার টাইট জিপার প্যাকেট উদ্ধার করা হয়। কালো ও লাল স্কচটেপ দিয়ে মোড়ানো প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২,০০০ পিস ইয়াবা পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে বাসের চালক শরিফ হোসেন নিজেই তার লুকিয়ে রাখা এই ইয়াবার চালান বের করে দেয়। পরে পুলিশ মাদক ও পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করে।


​কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, উদ্ধারকৃত মাদকসহ আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মহাসড়কে মাদকের এমন অবৈধ চালান রোধে হাইওয়ে পুলিশের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন