[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সড়ক দুর্ঘটনায় আহত সোনারগাঁ বিএনপি নেতা আলিনুর বেপারী এভারকেয়ারে ভর্তি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য এবং পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আলিনুর বেপারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।


​শনিবার (১৩ জুন) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি আহত হলে তাকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।


​এলাকায় অত্যন্ত দানশীল ও পরোপকারী হিসেবে পরিচিত আলিনুর বেপারীর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকা ৯ নং ওয়ার্ডের ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, আপাতদৃষ্টিতে তাকে কঠোর স্বভাবের মনে হলেও তিনি অত্যন্ত নরম দিলের মানুষ এবং সবসময় অবহেলিত মানুষের পাশে থাকেন।


​তার সুস্থতা কামনায় পিরোজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া চেয়েছেন। পরিবার ও স্বজনরা তার দ্রুত পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন