[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মায়াদ্বীপে এসএসটিএফ-এর বজ্রপাত সচেতনতা কর্মসূচি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


 

​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীবেষ্টিত বিচ্ছিন্ন চরাঞ্চল মায়াদ্বীপে কৃষকদের মাঝে বজ্রপাত সচেতনতামূলক মাঠ-কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ)।


​শুক্রবার (১৯জুন)  মায়াদ্বীপের বিভিন্ন ফসলি মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। কর্মসূচিতে কৃষকদের মূল বার্তা দেওয়া হয় "মেঘের গর্জন শোনা মাত্রই খোলা মাঠ ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হবে"।


​সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লার নেতৃত্বে এই কার্যক্রমে অংশ নেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক মাসুদ রানা। মাঠপর্যায়ে কৃষকদের উদ্দেশ্যে তারা বলেন, বজ্রপাতের সময় উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি বা খোলা জায়গায় থাকা অত্যন্ত বিপজ্জনক। এছাড়া বজ্রঝড়ের সময় মাছ ধরা, নৌকায় অবস্থান, মোবাইল ব্যবহার ও জলাশয়ের পাশে থাকা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।


​এসএসটিএফ-এর সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বজ্রপাতের তীব্রতা বেড়েছে। সচেতনতার অভাবেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটছে। আমরা মাঠপর্যায়ে সঠিক তথ্য পৌঁছে দিয়ে এই অকাল মৃত্যু কমিয়ে আনতে চাই।


তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বজ্রপাতের প্রকোপ ও তীব্রতা বেড়েছে। ফলে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না, সামাজিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। এ লক্ষ্যেই এসএসটিএফ বিভিন্ন এলাকায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।


কর্মসূচিতে অংশ নেওয়া কৃষকরা জানান, বজ্রপাতের সময় নিরাপদ আচরণ সম্পর্কে তাদের অনেকেরই পরিষ্কার ধারণা ছিল না। বৃষ্টির মধ্যে মাঠে কাজ করা বা বড় গাছের নিচে আশ্রয় নেওয়াকে তারা স্বাভাবিক মনে করতেন। সচেতনতামূলক এ আয়োজনের মাধ্যমে তারা নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।


উল্লেখ্য, এর আগে চলতি বছর ঢাকার নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জের আরিয়াল বিল এলাকায় কৃষকদের মাঝে বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে এসএসটিএফ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও উপকূলীয়, চরাঞ্চল ও নদীবেষ্টিত ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্রপাত, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ প্রস্তুতি ও জননিরাপত্তা বিষয়ে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের বিশ্বাস, সচেতনতা বাড়ানো গেলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন