[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

এমপি পুত্র যুবদল নেতা সজিবকে ঘিরে ‘গভীর ষড়যন্ত্রের’ অভিযোগ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিবকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। 

খায়রুল ইসলাম সজিবকে আটক, জিজ্ঞাসাবাদ এবং দলীয় পদ স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে খায়রুল ইসলাম সজিবকে নিয়ে যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। 

একইদিন সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে নিজেদের হেফাজতে নিয়ে ঢাকার ডিবি কার্যালয়ে স্থানান্তর করে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে কোন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠজনেরা।

এদিকে, খায়রুল ইসলাম সজিবকে ডিবি হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাকে যুবদলসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি বা বহিষ্কারের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দলীয় অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

সজিবের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন ও সাংগঠনিকভাবে কোণঠাসা করতেই একটি মহল পরিকল্পিতভাবে এসব ঘটনার অবতারণা করেছে। তারা এটিকে একটি “সুচিন্তিত ষড়যন্ত্র” হিসেবে আখ্যায়িত করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা দলের কেন্দ্রীয় নেতাদের আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও খায়রুল ইসলাম সজিবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা এবং তার দলীয় অবস্থান নিয়ে সংশ্লিষ্ট মহলের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন