সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নাছির উদ্দিন ও তার ভাই রফিজ উদ্দিনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।
এঘটনায় ভুক্তভোগী মোঃ আমিন বাহার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাযায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নাছির উদ্দিন ও তাই ভাই মোঃ রফিজ উদ্দিনের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা-জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে মনমালিন্য ও শত্রুতা ছিলো।
সোনারগাঁ থানাধীন পরমেশ্বরদী সাকিনস্থ পরমেশ্বরদী মৌজায়- জেএল নং- ৬৯, এস,এ খতিয়ান নং- ৩২৮, দাগ নং- ৩৬৬ নং দাগে মোট- ২৫ (পঁচিশ) শতাংশ সম্পত্তি আমার মা মোসাঃ রাবেয়া বেগম খরিদ সূত্রে মালিক হইয়া ভোগ দখলে নিয়োজিত আছেন।
বর্তমানে উক্ত দাগের সম্পত্তিতে নাছির উদ্দিন গংরা জোরপূর্বক বেআইনীভাবে দখল করেন। আমার মায়ের খরিদাকৃত সম্পত্তিতে আমিসহ আমার পরিবারের সদস্যরা গেলে বিবাদীরা আমার মা সহ পরিবারের সদস্যদের খুন-জখমের ভয়-ভীতি দেখাইয়া উক্ত সম্পত্তি হইতে আমাদেরকে জোরপূর্বক বাহির করিয়া দেয় বলে অভিযোগ করেন।
অভিযুক্ত নাছির উদ্দিন বলেন, আমরা কারো জায়গা জোরপূর্বক দখল করিনাই, আমার বাবার নামে রেকর্ড আছে আমরা রেকর্ডিয় মালিক এবং কিছু জায়গা আমাদের খরিদ করা।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, জমি দখলের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন