[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষ, আহত কমপক্ষে-২০

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ জুন) সকালে ঘটে যাওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে হামিদ গ্রুপ ও রাসেল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে রাসেল বাহিনীর লোকজন হামিদ বাহিনীর লোকজনের ওপর হামলা চালায়। পরে হামিদ বাহিনীর সদস্যরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

​ঘটনার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে এবং বর্তমানে এলাকাটি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থেকেই থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন