[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে চুনের মালিকদের গ্যাস চুরির মহোৎসব

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি সম্পদ ও রাষ্ট্রীয় জ্বালানি অপচয় রোধে এক বিশেষ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা ৫টি চুন কারখানার গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

​নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


​অভিযানকালে উপজেলার ঝাউচর বালুর মাঠ, ঝাউচর মসজিদ সংলগ্ন এলাকা, প্রতাপেরচর আব্দুল মোনেম কারখানা এলাকা এবং প্রতাপেরচর সোনারগাঁও সল্ট ইন্ডাস্ট্রিজের পাশে থাকা কারখানাগুলোর ১০টি ভাট্টি এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ কারখানাগুলো থেকে বিভিন্ন মালামাল জব্দ করা হয়।


​তিতাস গ্যাস সোনারগাঁ শাখার ম্যানেজার শবিউল আওয়াল জানান, একটি চক্র সরকারের মূল্যবান প্রাকৃতিক গ্যাস অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে চুরি করে এসব চুন কারখানা পরিচালনা করে আসছিল। জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা আজ ৫টি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং ভেকু দিয়ে সেগুলো গুঁড়িয়ে দিয়েছি। তবে অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে তিতাস গ্যাসের কারিগরি টিমের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।



এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন