ছোট সাদীপুরে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদীপুর বায়তুল ফালাহ্ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আশরাফ উদ্দিন।
শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
হাজী আশরাফ উদ্দিন বলেন, আমি আপনাদের সেবা করার জন্য এসেছি। জনগণের কল্যাণে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। ব্যক্তিগতভাবে আমার কোনো চাহিদা নেই। আমি আপনাদের দোয়া নিতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন মানুষের সেবা করার সুযোগ পাই।
তিনি আরও বলেন, আমি কোনো রাজনৈতিক দলের রাজনীতি করি না। আমি একজন ব্যবসায়ী। দল-মত নির্বিশেষে সবাই যদি আমাকে একজন যোগ্য মানুষ হিসেবে মনে করেন, তাহলে আগামী নির্বাচনে আমাকে আপনাদের মূল্যবান একটি ভোট দিয়ে সেবা করার সুযোগ দেবেন।
এ সময় তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং মোগরাপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন হাজী আশরাফ উদ্দিন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন