[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আলামিনের নৈরাজ্যে দিশেহারা কাঁচপুরবাসী :গ্রেফতারের দাবি!

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার একাধিক এজাহারনামীয় আসামি আল-আমিন বর্তমানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্বৈরাচারী সরকারের আমলে যুবলীগের পদপদবি ব্যবহার করে নানা সুযোগ-সুবিধা ভোগ করলেও এখন খোলস পাল্টে নিজেকে জামায়াত নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন বলে দাবি করছেন স্থানীয় এলাকাবাসী। প্রকাশ্য রাজনীতি ও অবাধ চলাফেরার ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ জনতা।

​স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষমতার পটপরিবর্তনের আগে আল-আমিন কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় থেকে এলাকায় প্রভাব বিস্তার, বিভিন্ন অপকর্ম এবং সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে ৫ আগস্টের পর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা দায়ের করা হলে কিছুদিন তিনি আত্মগোপনে ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আবার এলাকায় ফিরে আসেন এবং দাপটের সঙ্গে প্রকাশ্যে ঘুরে বেড়াতে শুরু করেন।

​এলাকাবাসীর অভিযোগ, হত্যা মামলার আসামি হয়েও আল-আমিন কীভাবে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন এবং রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলাকারী এই নেতা বর্তমানে নিজের অপরাধ ঢাকতে নতুন কৌশল অবলম্বন করেছেন। স্থানীয়দের কেউ তার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে তিনি নিজেকে জামায়াত নেতা বা কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

​এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

​আল-আমিন স্বৈরাচার সরকারের আমলে যুবলীগ করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এখন হত্যা মামলার আসামি হয়েও সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আওয়ামীলীগকে সুসংগঠিত করার পাঁয়তারা করছে। কেউ প্রতিবাদ করলে সে নিজেকে জামায়াত পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করে। তার এত বড় দুঃসাহস ও খুঁটির জোর কোথায়?

​আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় সচেতন মহল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা বলছেন, দেশের আইনের শাসন কি তবে সবার জন্য সমান নয়? হত্যা মামলার মতো গুরুতর অপরাধের আসামি কীভাবে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায় এবং রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নেয় তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

​এলাকাবাসী অবিলম্বে আল-আমিনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন