[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ১২ মামলার শীর্ষ সন্ত্রাসী রাসেল অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেফতার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১২ মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী ও গ্যাংলিডার রাসেল আহমেদকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে রাজধানী ঢাকার পান্থপথ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ে অভিযান চালিয়ে একটি দেশীয় শটগান, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

​র‍্যাব সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কোরবানপুর ও শান্তিনগর এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ও সহিংস সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল রাসেল। পিরোজপুর ইউনিয়নের পাঁচানী ও আশপাশের এলাকায় নতুন গড়ে ওঠা শিল্পকারখানা, ড্রেজিং ও আবাসন প্রকল্পগুলোতে আধিপত্য বিস্তার করাই ছিল এই বাহিনীর মূল লক্ষ্য। ইট-বালু সরবরাহ, স্ক্র্যাপ বা ঝুট ব্যবসা এবং নির্মাণকাজের একক নিয়ন্ত্রণ নিতে স্থানীয় ঠিকাদার ও ব্যবসায়ীদের জিম্মি করে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি করত এই চক্র। এলাকায় নিজেদের শক্তির জানান দিতে তারা প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, টেঁটা ও হকিস্টিক নিয়ে মহড়া দিত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি চালানো, টেঁটাবিদ্ধ করা এবং বাড়িঘরে হামলার একাধিক নজির রয়েছে। এমনকি মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর আহত করার মতো ঘটনাও ঘটিয়েছে রাসেলের এই বাহিনী।

​এলাকায় সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক সৃষ্টিকারী শীর্ষ সন্ত্রাসী রাসেল ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‍্যাব-১১।

গত ২৪ জুলাই  রাত ১২:১০ মিনিটে র‍্যাব-১১ (সিপিএসসি) এবং র‍্যাব-২ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন পান্থপথ এলাকায় অভিযান চালিয়ে রাসেল আহমেদকে গ্রেফতার করে। তার পিতার নাম মৃত সাফাতুল্লা, বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের কুরবানপুর গ্রামে।

​পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ জুলাই ভোর ০৫:৩০ মিনিটে সোনারগাঁয়ে আসামির কুরবানপুরস্থ বাড়ির পশ্চিম পাশের একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনের ভেতর থেকে ১টি দেশীয় শটগান, ৪ রাউন্ড গুলি এবং ১৪টি টেঁটা উদ্ধার করা হয়।

​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সন্ত্রাসী রাসেলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং ঢাকার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অস্ত্রসহ অন্তত ১২টি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন সাহসী ভূমিকা ও সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন