[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ প্রশ্নবিদ্ধ : এমপি মান্নান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ​নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে হাইওয়ে পুলিশ আসলে কী ভূমিকা রাখছে, তা বোধগম্য নয়। কাঁচপুর সেতুর পরেই যেখানে-সেখানে গাড়ি থামিয়ে রাখা হয় এবং সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। জনগণের দায়িত্ব সঠিকভাবে পালন না করলে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

​বুধবার (২২ জুলাই) সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অবৈধ চুনা কারখানার বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সতর্ক করে এমপি মান্নান বলেন, অবৈধ কারখানার বিরুদ্ধে এখন থেকে লোক দেখানো উচ্ছেদ অভিযান চালালে চলবে না। পরবর্তীতে তিতাসের বিরুদ্ধে কোনো মামলা হলে তা সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামে করা হবে। কারণ, তারাই উচ্ছেদের পর রাতে পুনরায় গ্যাস সংযোগ দিয়ে থাকেন। এই লুকোচুরি খেলা বন্ধ করে কঠোরভাবে অবৈধ কারখানা দমনের নির্দেশ দেন তিনি।

​সোনারগাঁ থানা পুলিশের প্রশংসায় তিনি বলেন, আপনারা গত এক মাসে অত্যন্ত ভালো কাজ করেছেন। বেশ কয়েকজন ডাকাত ও খুনিকে গ্রেপ্তার করেছেন। আপনাদের তৎপরতায় এলাকায় মাদকের প্রকোপও কমেছে। তবে আরও বেশি সতর্ক থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করে বলেন, কোনো অন্যায়কেই প্রশ্রয় দেওয়া যাবে না। অপরাধী যদি আমার কোনো আত্মীয়ও হয়, তাকেও ছাড় দেওয়া হবে না।

​মাসিক আইনশৃঙ্খলা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন