[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

প্রাথমিক শিক্ষার শক্ত ভিতই আগামী দিনে দেশ পরিচালনার নেতৃত্ব তৈরি করবে: এমপি মান্নান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার ওপর যথাযথ গুরুত্ব প্রদান করলে নারায়ণগঞ্জ থেকেও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা যেমন ডিসি, এসপি কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দেশের নেতৃত্ব দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

​শনিবার (২২ আগষ্ট) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

​শিক্ষার মান বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে কঠোর তদারকির কথা জানিয়ে এমপি মান্নান বলেন, আমি এবার সরাসরি শিক্ষার মান পর্যবেক্ষণ করব। সোনারগাঁয়ের কোন স্কুল কেমন ফল করল, শিক্ষার্থীরা কে কত নম্বর পেল এবং কতটি বৃত্তি লাভ করল সবকিছু কঠোরভাবে তদারকি করা হবে। ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পড়ালেখার একটি সুস্থ প্রতিযোগিতা গড়ে তুলতে হবে।

​শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো স্নেহ ও দায়িত্ববোধ থেকে পাঠদান করতে হবে। জোর করে বা ভীতি প্রদর্শন করে প্রকৃত শিক্ষা দেওয়া সম্ভব নয়। শিক্ষকরা যদি আন্তরিক হন, তবে তাঁর পক্ষ থেকেও বিশেষ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

​সভা শেষে প্রাথমিক শিক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় দেশসেরা ও বিভাগীয় সেরা শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন