[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত কমপক্ষে-১০

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই নেতা ও তাদের অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সম্পর্কে আপন দুই ভাই ও দলের পদধারী এই দুই নেতার দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। এ ঘটনায় একটি রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের পাশাপাশি উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ফলে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​বুধবার(১৯ আগষ্ট) দুপুরে উপজেলার আষাড়িয়ারচর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং একই কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল এই দুই ভাইয়ের দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও ক্ষমতার দ্বন্দ্বের জেরে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়।

​সংঘর্ষে আব্দুর রউফ পক্ষের আবুবক্কর সিদ্দিক, মফিজুল ইসলাম, ইয়ানবী, বাবুল হোসেন, রফিকুল ইসলাম এবং আব্দুল জলিল পক্ষের সবুর খান,আব্দুল লতিফসহ উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​স্থানীয়দের ভাষ্যমতে, এই দুই ভাইয়ের দ্বন্দ্ব নতুন কিছু নয়। এর আগেও তাদের মধ্যকার বিরোধের জেরে আষাড়িয়ারচর এলাকায় সাধারণ মানুষের বাড়িতে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল, যে ঘটনায় থানায় মামলাও বিচারাধীন রয়েছে।

​ঘটনার বিষয়ে বিএনপি নেতা আব্দুর রউফ দাবি করেন, এর আগেও তার প্রতিপক্ষ গ্রুপ তার লোকজনের বাড়িঘরে আগুন দিয়েছে এবং তাকে হত্যার চেষ্টা চালিয়েছে। আজ ২ মাস পর দলীয় কার্যালয়ে অবস্থানকালে তার এবং তার নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

​অন্যদিকে, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন যে, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ গ্রুপ তার অনুসারীকে একা পেয়ে আক্রমণ করে। পরবর্তীতে তাকেও কার্যালয়ে অবরুদ্ধ করে মারধর করা হয় এবং তার চিৎকারের শব্দ শুনে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। 

​উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু জানান, ঘটনাটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পেরেছেন। এর আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। একটি তৃতীয় পক্ষ বিএনপির সুনাম ক্ষুণ্ন করার জন্য এমন ন্যক্কারজনক কাজ করাচ্ছে উল্লেখ করে তিনি জানান, দলীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে সাংগঠনিক বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক সৃষ্টির দায়ে তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

​এ বিষয়ে সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং অভিযোগ পেলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন