[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা এবং শিক্ষার মানোন্নয়ন সভা। হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং সনমান্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কা।

এছাড়াও অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা বিএনপি ও বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হামছাদী এলাকার বিভিন্ন সময়ে নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মহতী এ আয়োজনের সভাপতিত্ব করেন হামছাদী মারাবাড়ী এলাকার কৃতী সন্তান ও শিক্ষানুরাগী জনাব আজহারুল ইসলাম।

অনুষ্ঠানটির সার্বিক আয়োজনকে আরও বর্ণাঢ্য করতে স্পন্সর হিসেবে সহযোগিতা করেন কনফিডেন্স নিটওয়্যার লিমিটেড ও কনফিডেন্স টেক্সওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব কেফায়েত উল্লাহ আবেদ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত চারজন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করে তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের আরও মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বি. আর. বিলকিস এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের এ অর্জনে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবার ও সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব।

বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা ও সম্মাননা আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয় এবং অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল ও সাফল্যের জন্য অনুপ্রাণিত হয়।

হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকার বিষয়টিও অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায়।

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কৃতী শিক্ষকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আয়োজকরা ভবিষ্যৎ প্রজন্মকে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার প্রত্যয় ব্যক্ত করেন। 


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন