টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: একটি জাতীয় দৈনিকে টিসিবি ডিলার সংক্রান্ত প্রকাশিত একটি প্রতিবেদনে তথ্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সেলিম হোসেন দিপু।
সোমবার (১০ আগষ্ট) একটি জাতীয় পত্রিকার প্রতিবেদনে “জামাল হোসেন আমার ভাই” এমন মর্মে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তাকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন তিনি।
“জামাল হোসেন আমার কোনো আপন বা রক্তের সম্পর্কের ভাই নন। তিনি আমার পার্শ্ববর্তী এলাকার একজন ভাই। আমাদের সোনারগাঁয়ের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিতে স্নেহ, ভালোবাসা ও সম্মানের কারণে আমরা অনেককেই ‘ভাই’ বলে সম্বোধন করি, আবার অনেকেই আমাকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। তাই কাউকে ‘ভাই’ বলে ডাকা বা সম্বোধন করাকে রক্তের বা পারিবারিক সম্পর্ক হিসেবে উপস্থাপন করা অত্যন্ত দুঃখজনক।
দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের মানুষের সঙ্গে ভালোবাসা, আন্তরিকতা বজায় রেখে চলার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার অসংখ্য মানুষ তাকে “ভাই” বলে ডাকে এবং তিনিও ভালোবাসার টানে অনেককে একইভাবে সম্বোধন করেন। এই সামাজিক ও আন্তরিক সম্পর্ককে বিকৃত করে মিথ্যা তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংশ্লিষ্টদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সত্য তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংবাদ প্রকাশ অনুরোধ করেন। সত্যকে বিকৃত করে সাময়িকভাবে বিভ্রান্তি ছড়ানো যায়, কিন্তু সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না।
তিনি এই ভিত্তিহীন প্রচারণার ত্বরিত প্রতিবাদ জানিয়ে সর্বদা সত্যের পক্ষে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন