[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলার ডুবি: একই পরিবারের ৪ জন নিখোঁজ, নিহত-১, জীবিত উদ্ধার ৯

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কনের বাড়ির উদ্দেশ্যে আসার পথে মেঘনা নদীর সোনাময়ী এলাকায় যাত্রীবাহী ট্রলার ডুবির এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।  এছাড়া শিশুসহ একই পরিবারের ৪ জন নিখোঁজ রয়েছে।  

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার হোমনা থানার শ্রীমর্দী গ্রাম থেকে ট্রলারটি রওনা হয়ে সোনাময়ী নদী পথ অতিক্রম করার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

জানা গেছে, সাজিয়া ও শিশিরের বিয়ে উপলক্ষে তারা সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার যাচ্ছিলেন। ট্রলারটিতে মোট ১৩ জন যাত্রী এবং ২টি গরু ও ১টি খাসি ছিল।

​ঘটনার পরপরই 'আমান কোম্পানি'র একটি ট্রলার দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর অবস্থায় রাইসা (৫৫) নামের এক নারীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​বর্তমানে দুর্ঘটনায় নিখোঁজ ৪ জন হচ্ছে হেলাল উদ্দিন (৫৫), রাইসা (৫৫), সজিব (২৪), সামিয়া (১৭) এবং সামিন (৫)। 

​খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বিস্তারিত  আসছে.. 


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন