[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

জন্মাষ্টমী উপলক্ষে নয়াপুরে আলোচনা সভা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



​সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নয়াপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নয়াপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।


শনিবার (৫ সেপ্টেম্বর ) বিকেলে ​নয়াপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সাধন শাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিহার রঞ্জনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব জনাব খাইরুল ইসলাম সজিব।


আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের মানবতা, সত্য, ন্যায় ও শান্তির আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করা এখন সময়ের দাবি। বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। "ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার" এই চেতনাকে হৃদয়ে ধারণ করে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে প্রিয় জন্মভূমিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অতিথিরা।


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, উপজেলা বিএনপির সদস্য আতাউর রহমান ও আলমাছ।


​এছাড়াও উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন, সোনারগাঁও থানা ছাত্রদল নেতা জহিরুল, বায়জীদ, মামুন ফকিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।



​অনুষ্ঠান শেষে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনদের জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন