[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ১ কোটি ৪২ লাখ টাকার রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ হাজার মিটার দীর্ঘ এক নতুন আরসিসি সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।


​শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মুসারচর বেবি স্ট্যান্ড থেকে ভূঁইয়া বাড়ি মসজিদ হয়ে সাদেকের বাড়ি পর্যন্ত বাস্তবায়িত হতে যাওয়া এ সড়কটির নির্মাণকাজের ফলক উন্মোচন করা হয়। প্রায় ১ কোটি ৪২ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরিফা এন্টারপ্রাইজ’।


​জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও তাঁর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব।


​খাইরুল ইসলাম সজিব বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও উন্নত যোগাযোগব্যবস্থাই একটি অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি। অবহেলিত জনপদগুলোকে আধুনিক রূপ দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মুসারচর থেকে সাদেকের বাড়ি পর্যন্ত এই সড়কটির বেহাল দশায় বছরের পর বছর সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আরসিসি পাকা সড়কটি নির্মিত হলে এলাকার যাতায়াত ব্যবস্থায় গতি আসবে এবং মানুষের দুর্ভোগ চিরতরে লাঘব হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার। এছাড়া স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।


​এদিকে বহুল প্রতীক্ষিত এই রাস্তা নির্মাণকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। নির্ধারিত সময়ে কাজের সর্বোচ্চ গুণগত মান ও টেকসই নির্মাণ নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন