[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র সজিব

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ ১০ বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাত-পা হারিয়ে অচল হয়ে পড়েছিলেন সালেহা বেগম। সেই থেকে ভাঙাচোরা এক কুঁড়েঘরে মানবেতর ও একাকী জীবন কাটছিল তাঁর। অবশেষে সেই অসহায় বৃদ্ধার জীবনের শেষ বয়সে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব।


​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সালেহার হাতে এক বান্ডিল টিন এবং নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।


​জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সালেহার চরম দুরবস্থা নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু তাৎক্ষণিকভাবে সালেহার বাড়িতে গিয়ে তাঁর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

 


পরবর্তীতে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে সালেহার ঘর সংস্কার, বয়স্ক ভাতা চালুকরণসহ যাবতীয় আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।


​প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়। সহায়তার টিন ও নগদ অর্থ হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা সালেহা। 


এ সময় তিনি এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিবের মাথায় হাত বুলিয়ে পরম স্নেহে দোয়া করে বলেন, বাবা, তুমি আজ আমার মতো অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছ, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক। জীবনের শেষ সময়ে এসে এই সহায়তা আমার যে কত বড় উপকার করল, তা বোঝাতে পারব না।


​সহায়তা প্রদান শেষে খাইরুল ইসলাম সজিব বলেন,  মা সালেহার মতো অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তাঁর জীবনযাত্রাকে একটু সহজ করতে আমাদের পক্ষ থেকে যা করা দরকার, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।


​সহায়তা প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর এ ইয়াসমিন নোবেল, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান এবং সনমান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল হকসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন