[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


 


​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।


রোববার (৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর বিপরীত মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরও ৩/৪ জন ডাকাত।


​গ্রেপ্তারকৃতরা হলেন, মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।


​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের অপরাধ বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশীদের নেতৃত্বে একটি দল নৈশ ডিউটি করছিল। রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন মহাসড়কে ৯/১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

​সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ১১টা ৫৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৬ জনকে হাতেনাতে ধরে ফেলা হয়। 


পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি তালা কাটার (২৩ ইঞ্চি), ২টি রামদা (২৮ ইঞ্চি করে), ১টি দা, ১টি ছুরি, ৩টি লোহার রড, ১টি সেলাই রেঞ্জ ও ১টি প্লাস উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতদের ব্যবহৃত একটি সিএনজি (রেজিস্ট্রেশন নং- নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫) জব্দ করা হয়েছে, যার ভেতর থেকে আরও ৩টি লোহার রড পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা মহাসড়কে ডাকাতি করার উদ্দেশ্যেই সেখানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছিল।


​এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।


​সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান , জননিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন