[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে নিখোঁজের পর দিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পর দিন হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম (২৩) নামের এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাবিবুল্লাহ নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোশারফ হোসেনের ছেলে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বাইপাস (এশিয়ান হাইওয়ে) সড়কের চেঙ্গাইন ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির দক্ষিণ পাশে সড়কদ্বীপে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

​পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে হাবিবুল্লাহ কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের তল্লাশি চালায়। এ সময় নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে খবর পেয়ে নিহতের ছোট বোন মিলি আক্তার ঘটনাস্থলে এসে হাবিবুল্লাহর মরদেহ নিশ্চিত করেন। নিহতের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

​নিহতের স্বজনরা জানান, হাবিবুল্লাহ আগে দেওভোগ এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর আগে পড়ালেখা ছেড়ে তিনি বাবার সাথে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, মরদেহের পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমেই তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

​এ বিষয়ে সোনারগাঁ থানার কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন