[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ৩ রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি হোটেল-রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

​অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪-এর ৭ ধারা অনুযায়ী ব্যবসায়িক লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ১৯ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো,হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরিয়ানি ঘর এবং বিল্লাল হোটেল। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, খাদ্যের মান ও আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে হোটেল ও রেস্তোরাঁগুলোতে উপজেলা প্রশাসনের এই তদারকি ও অভিযান প্রতি মাসে অব্যাহত থাকবে।

​অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানা পুলিশের এএসআই হায়দারের নেতৃত্বে একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন