[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে অটোরিকশা চালককে কুপিয়ে রক্তাক্ত: ছিনতাই ও হত্যার হুমকি, থানায় অভিযোগ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটো চালককে অস্ত্রের মুখে জিম্মি করে রক্তাক্ত জখম ও সর্বস্ব ছিনতাইয়ের অভিযোগ উঠেছে চিহ্নিত একদল অপরাধীর বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার মসজিদের পশ্চিম পাশে এই বর্বরোচিত ঘটনা ঘটে।

​আহত অটোরিকশা চালকের নাম রুহুল আমিন (৪০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার মেয়ে অহনা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় ৫ জন নামীয়সহ অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী রুহুল আমিন প্রতিদিনের ন্যায় অটোরিকশা নিয়ে মিরেরটেক বাজার এলাকায় যাত্রী সাধারণের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় স্থানীয় চিহ্নিত অপরাধী সৈকত (২৬), কাউছার (১৮), আলী হোসেন (৪০), ওবায়েদুল (৪০) ও আবুল কালাম (৩০)-সহ অজ্ঞাতনামা আরও ২ জন রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়। আসামিরা তাকে জিম্মি করে টাকা ও অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

​রুহুল আমিন বাধা দিলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কিল-ঘুষি মেরে শরীরে গুরুতর জখম করে। একপর্যায়ে ১ নম্বর আসামি সৈকত হাতে থাকা রামদা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আসামিরা তার কাছে থাকা নগদ ২,১০০ টাকা এবং ১৭ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।

​আহতের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনা নিয়ে পরবর্তীতে কোনো বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

​এ বিষয়ে ভুক্তভোগীর মেয়ে অহনা আক্তার জানান, আসামিরা এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত চিহ্নিত অপরাধী। আমার বাবাকে তারা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করেছে এবং সাথে থাকা নগদ টাকা ও মোবাইল কেড়ে নিয়েছে। আমরা এর সঠিক বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতার দাবি করছি।

​সোনারগাঁ থানা পুলিশ জানায়, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন