ভট্টপুর প্রা: স্কুলের সভাপতি ও প্রশাসনিক কর্মকর্তা রাশেদুলকে নিয়ে অপপ্রচার, স্বার্থান্বেষীদের ষড়যন্ত্র!
সোনারগাঁও প্রতিনিধি: সোনারগাঁ উপজেলা প্রশাসনের সততা, আন্তরিকতা ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত প্রশাসনিক কর্মকর্তা এবং ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম। তবে তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তা, স্বচ্ছতা এবং সাধারণ মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের মতে, রাশেদুল ইসলাম শুধু একজন সরকারি কর্মকর্তাই নন তিনি সোনারগাঁবাসীর কাছে অত্যন্ত আপন ও নির্ভরতার এক বিশ্বস্ত নাম। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন।
উপজেলা পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ যখন নানা প্রশাসনিক জটিলতা, কাগজপত্রের ঝামেলা কিংবা সঠিক দপ্তরের হদিস না পেয়ে দিকবিদিক ছোটাছুটি করেন, ঠিক তখনই আশার আলো হয়ে পাশে দাঁড়ান রাশেদুল ইসলাম। সরকারি দায়িত্বের নির্দিষ্ট সীমারেখার বাইরে গিয়েও তিনি চরম ধৈর্যের সঙ্গে সেবাগ্রহীতাদের কথা শোনেন এবং সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। অনেকের ক্ষেত্রে আবেদনে বা কাগজপত্রে ভুলত্রুটি থাকলে তিনি নিজ উদ্যোগে তা সংশোধন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর ব্যবস্থা করে দেন।
স্থানিয় অধিবাসী হওয়ায় সোনারগাঁয়ের মানুষের সুখ-দুঃখ ও চাহিদা তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেন। অফিসের দাপ্তরিক কাজের গণ্ডি পেরিয়ে ব্যক্তিগত উদ্যোগেও তিনি অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন। যার ফলে সাধারণ মানুষের কাছে তিনি শুধু ‘রাশেদ ভাই’ নন; বরং কারও কাছে জ্যেষ্ঠ ভাই, আবার কারও কাছে নিজের সন্তানের মতো পরম প্রিয়। তাঁর সদাচরণ, বিনয়ী ব্যবহার ও সেবামূলক মানসিকতা সোনারগাঁওয়ের সর্বস্তরের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
অভিজ্ঞ মহল ও সচেতন বাসিন্দারা জানান, একজন সরকারি কর্মকর্তা যখন নিয়মমাফিক দাপ্তরিক কাজের বাইরে গিয়ে পরম মানবিকতায় মানুষের পাশে দাঁড়ান, তখন সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়। রাশেদুল ইসলামের এই গণমুখী রূপ এবং ভট্টপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে প্রতিষ্ঠানে তাঁর বলিষ্ঠ ও স্বচ্ছ ভূমিকা একটি কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠীর চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে সেই চক্রটি এখন তাঁর বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
তবে সোনারগাঁয়ের সাধারণ মানুষ এই ষড়যন্ত্র ও অপপ্রচারকে চরমভাবে প্রত্যাখ্যান করেছেন। তাঁদের স্পষ্ট বক্তব্য অপপ্রচার চালিয়ে মোঃ রাশেদুল ইসলামের মতো একজন মানবিক কর্মকর্তা ও সমাজসেবকের প্রতি সোনারগাঁওবাসীর ভালোবাসা ও আস্থা নষ্ট করা যাবে না। তারা এই স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন