[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যার ৩ দিন পর থানায় মামলা 

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদল সভাপতি জহির ফকির হত্যার ঘটনায় তিন দিন পর ২১ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

​নিহত যুবদল নেতার ভাগিনা ইসমাইল হোসেন বাদী হয়ে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ থানায় এই মামলা করেন। মামলায় কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কবির রিজভীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এজহারে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


​পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত বুধবার রাতে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের আব্দুল রহমান মাতব্বরের ছেলে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকির সোনারগাঁয়ের চরহোগলা গ্রামের নিজের ফার্মেসি বন্ধ করে ভাড়া বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।


​বাদীপক্ষের অভিযোগ, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মোবারক হোসেনের সঙ্গে জহির ফকিরের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর আগেও মোবারকের অনুসারীরা তার ওপর একাধিকবার হামলা চালিয়েছিল। পূর্বপরিকল্পিতভাবে আড়াইহাজার থেকে এসে মোবারকের সন্ত্রাসী বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


​সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় থানায় নিয়মিত হত্যা মামলা রুজু করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন