[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সনমান্দীতে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক-৩ ​

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় জনগণের হাতে ১০ পিস ইয়াবা ও অস্ত্রসহ তিনজন মাদক কারবারি আটক হয়েছে। 


রবিবার (গতকাল) রাত প্রায় ১২টার  উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে।


​আটককৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ধারালো চাকু এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


​স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে সনমান্দী ইউনিয়নের খইতারগাঁও ব্রিজের কাছে একটি পিকআপ ভ্যান নিয়ে এক্সিডেন্ট করার পর পালিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে ফতেপুর গ্রাম থেকে আটক করে। পরে খবর পেয়ে সোনারগাঁ থানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হেফাজতে নেন এবং থানায় নিয়ে আসেন।


​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারিরা স্বীকার করেন যে, তাদের আরও একজন সহযোগী কান্দাপাড়া গ্রামের আবু চোরা পালিয়ে যায়।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, সনমান্দিতে ইয়াবাসহ তিন মাদক মাদকসেবি আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বদা সোচ্চার রয়েছে।




এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন