সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১২
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ও ডাকাতসহ বিভিন্ন মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৪ নবেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায়-০১ জন, বৈষম্য বিরোধী মামলায়-০১ জন, সন্ত্রাস বিরোধী মামলায়-০৩ জন, মাদকসেবী-০৪ জন, ডাকাত- ০১ জন, ওয়ারেন্টভুক্ত-০২ জন সহ মোট ১২ জন রয়েছে। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদকসেবী মোঃ মুহিম রেজা মুন্না(২৫), আবু বক্কর সিদ্দিক (৩২), মোঃ সাগর হোসেন (২৯), মো জাকির (৪০) ও মাদক ব্যবসায়ী- মোঃ জুয়েল মিয়া (২৫)। বৈষম্য বিরোধী মামলায় -০১। মাহমুদুল হাসান (৩০) উভয়ই বিভিন্ন উপজেলার।
এছাড়াও সন্ত্রাস বিরোধী আইনের মামলায়- মোঃ আবু ছিদ্দিক (৫০), খালিদ হাসান (৩০), মোঃ তাইজুল হক (৬৫) এবং ডাকাত মামলায় মুন্না হাসান (২৩) সোনারগাঁ উপজেলার।
ওয়ারেন্টভুক্ত- ০১। আঃ লতিফ (৬৫), মোক্তার হোসেন (৬০) উভয়ই সোনারগাঁ উপজেলার।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত ১২ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন