[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ঐতিহাসিক পানাম নগরে ডেঙ্গু প্রতিরোধে বাপা’র মশক নিধন কর্মসূচি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


​নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গুর প্রকোপ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার(১৪ নভেম্বর) উপজেলার ঐতিহাসিক পানাম নগরী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সোনারগাঁ শাখার উদ্যোগে এবং বিসমিল্লাহ এন এন জুলফিকার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন বাপা সোনারগাঁ শাখার আহ্বায়ক অধ্যক্ষ ড. মুহাম্মদ নূর আলম, সদস্য সচিব মো. মশিউর রহমান এবং যুগ্ম আহ্বায়ক লেখক ও সাংবাদিক মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পানাম নগরের সহকারী কাস্টোডিয়ান মো. তানজিলুর রহমান, সমাজসেবক মো. আনোয়ার হোসেন, লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, লেখক সেলিম আহমেদ প্রধান এবং আই আলো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এমদাদ হোসেন।

​কর্মসূচিতে বাপা’র সদস্য হিরন মিয়া, এরশাদ হুসাইন, মাসুম মিয়া, শহিদুল ইসলাম, হুমায়ুন মিয়া, রাসেল ও মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

​কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, শুধুমাত্র ওষুধ ছিটিয়ে নয়, বরং এডিস মশার প্রজননস্থল ও আবাসস্থল ধ্বংস করার মাধ্যমেই ডেঙ্গু পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। এজন্য সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং সম্মিলিতভাবে সচেতনতা গড়ে তুলতে হবে।

সকলের কার্যকর পদক্ষেপে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে আসবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন