রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

অভিযানকালে মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে লেবু, সবজি, মাছ, মাংস ও ফলের দোকানে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি, সিন্ডিকেট বা কারসাজির কোনো চেষ্টা সহ্য করা হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান, সোনারগাঁ থানা-এর ওসি মো: মহিবুল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

0/আপনার মতামত জানান