[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব: এমপি মান্নান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: স্বাধীনতা কোনো সাধারণ অর্জন নয়, এটি আমাদের আত্মপরিচয়, আমাদের গর্ব। এই স্বাধীনতাকে ভুলে যাওয়ার মানে নিজেদের ইতিহাসকে অস্বীকার করা। স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব। বুধবার (২৫ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত স্বাধীনতা স্মৃতি স্তম্ভের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর আমরা যখন এই স্মৃতি স্তম্ভ নির্মাণ করতে পেরেছি, তখন এটি শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ত্যাগ, সংগ্রাম আর আত্মমর্যাদার প্রতীক। নতুন প্রজন্ম যেন এই স্তম্ভ দেখে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় সেটিই আমাদের মূল লক্ষ্য। 

মান্নান বলেন, এই মাটিতে শহীদের রক্ত মিশে আছে। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। তাই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

স্বাধীনতা স্মৃতি স্তম্ভটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। এছাড়া পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলমগীর চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন