সোনারগাঁ উপজেলা নির্বাচনে এনসিপির প্রার্থী তুহিন মাহমুদ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সারাদেশে উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নিজস্ব প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নারায়ণগঞ্জ জেলার মধ্যে আপাতত কেবল সোনারগাঁ উপজেলা পরিষদের জন্য তাদের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে।
রোববার ১০ মে দুপুরে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরঅঞ্চল) সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন। নারায়ণগঞ্জের সোনারগা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে যুবশক্তির সিনিয়র সহ সভাপতি তুহিন মাহমুদকে। এই ঘোষণার পরপরেই সোনারগাঁ এনসিপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
তুহিন মাহমুদ জানান, আজকে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের প্রার্থী হিসেবে ঘোষণা করায় এনসিপিকে ধন্যবাদ জানাই। আমি এখন থেকেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। ইতোপূর্বে জাতীয় নির্বাচনে জোটগত ভাবে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগাবো। সাধারণ মানুষের জনসমর্থন আদায় সহ মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে আমি নির্বাচনে লড়বো।

একটি মন্তব্য পোস্ট করুন