[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে "পার্টনার" প্রকল্পের আওয়াতায় কৃষি কংগ্রেস সভা অনুষ্ঠিত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে "কৃষিই সমৃদ্ধি" স্লোগানকে সামনে রেখে কৃষি খাতে টেকসই উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে "পার্টনার" প্রকল্পের আওতায় এক বর্ণাঢ্য কৃষি কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (৫ মে) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।


​সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক।


​প্রধান অতিথির বক্তব্যে আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষিখাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার কোনো বিকল্প নেই। কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত বীজ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা উৎপাদন বহুগুণ বৃদ্ধি করতে পারি। আমাদের লক্ষ্য কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।


​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু।


​বক্তারা তাদের আলোচনায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, মাটির স্বাস্থ্য রক্ষা, সুষম সার প্রয়োগ এবং কীটনাশকের নিরাপদ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাংলাদেশি কৃষিপণ্য বিদেশে রপ্তানির এক বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মানসম্পন্ন উৎপাদন, আধুনিক সংরক্ষণ ও সঠিক বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে হবে।


​কংগ্রেস সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষানিরা তাদের চাষাবাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা কৃষকদের এসব সমস্যা সমাধানে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রকল্পের কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করেন।


​অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই কংগ্রেসের মাধ্যমে কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন