[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ২৩ গ্রামে ঈদুল আজহা উদযাপন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা।

বুধবার (২৭ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

সকাল ৮টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকার গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। জামাতে ইমামতি করেন হাফেজ ওমর ফারুক।

ঈদের নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে হাফেজ ওমর ফারুক বলেন, আমরা কোনো দেশকে অনুসরণ করে নয়, সহিহ হাদিসের আলোকে ঈদ উদযাপন করছি। প্রায় এক দশক ধরে আমরা এ নিয়মে ঈদ পালন করে আসছি।

গিরদান মসজিদ কমিটির সভাপতি খন্দকার রিয়াজউদ্দিন বলেন, গিরদান মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করছি। পৃথিবীতে আল্লাহ তায়ালা একটি চাঁদ ও একটি সূর্য সৃষ্টি করেছেন। তাই বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা সে অনুযায়ী ঈদ উদযাপন করি।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও ২২টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাদিপুর ইউনিয়নের গণকবাড়ী, পশ্চিম গজারিয়াপাড়া, রতন মার্কেট, হলদাবাড়ি, দক্ষিণ গজারিয়াপাড়া, কোনাবাড়ি উত্তরপাড়া, কোনাবাড়ি, লস্করবাড়ি দক্ষিণপাড়া, গণকবাড়ি দক্ষিণপাড়া, কোনাবাড়ি পশ্চিমপাড়া, হাতুরাপাড়া, সাদিপুর বড় বাড়ি ও পূর্ব গজারিয়াপাড়া উল্লেখযোগ্য।

এছাড়া বারদী ইউনিয়নের চান্দেরপাড়া, জামপুর ইউনিয়নের আমগাঁও, বাসাবো, মুছারচর মধ্যপাড়া, বস্তল মধ্যপাড়া ও শামপুর কলতাপাড়া গ্রামেও সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এসব এলাকায় সহিহ হাদিসের অনুসরণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপনের প্রচলন রয়েছে। এবারও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন