[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​ শনিবার (২৫ জুলাই) সকাল ১০:০০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য জনসচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাতের সভাপতিত্বে র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের বিপুলসংখ্যক ব্যক্তিবর্গ।

​অংশগ্রহণকারীদের হাতে ডেঙ্গু প্রতিরোধমূলক ফেস্টুন ও প্লেকার্ড শোভা পায়। এতে বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানানো হয়।

​সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত বলেন, ডেঙ্গু আজ আমাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। এটি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। আজকে আপনি আপনার আঙিনা পরিষ্কার রাখলে শুধু আপনার পরিবারই নয়, আপনার প্রতিবেশীও সুরক্ষিত থাকবে। আপনার-আমার এই ছোট ছোট সচেতন পদক্ষেপই একটি পরিচ্ছন্ন, সুস্থ এবং আধুনিক সোনারগাঁ গড়ার মূল ভিত্তি।"

​তিনি আরও বলেন, সচেতনতাকে কেবল মুখে সীমাবদ্ধ না রেখে চর্চায় রূপান্তর করি। সরকারের গৃহীত উদ্যোগের পাশে দাঁড়িয়ে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত, নিরাপদ ও আধুনিক সোনারগাঁ গড়ে তুলি।

​র‍্যালি পরবর্তী বক্তব্যে বক্তারা বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগ দিয়ে ডেঙ্গু সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সচেতনতা। নিজ নিজ ঘরবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই আমরা আমাদের পরিবার ও সমাজকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা করতে পারি।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন