[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

জনসাধারণের প্রত্যাশা পূরণে প্রস্তুত: মোগরাপাড়ায় হাজী আশরাফ উদ্দিনের কুশল বিনিময়

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


 



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শুক্রবার (২৪ জুলাই) মোগরাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহেব বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।


জুমার খুতবার পূর্বে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও জনসাধারণের প্রত্যাশা নিয়েও মতবিনিময় করেন।


খুতবার পূর্বের বক্তব্যে হাজী আশরাফ উদ্দিন বলেন, আমি আপনাদের কাছে এসেছি দোয়া ও সহযোগিতা কামনা করতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন, আমি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। এই ইউনিয়নে আরও অনেক চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। আপনারা যাকে যোগ্য, সৎ, দক্ষ ও জনকল্যাণে নিবেদিত মনে করবেন এবং যিনি মোগরাপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাকেই আপনাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন।


তিনি আরও বলেন, জনগণের মতামত ও অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। আমি নির্বাচিত হওয়ার সুযোগ পেলে আপনাদের সহযোগিতা নিয়ে একটি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ।


তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা, নাগরিক সেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ  ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই হবে তাঁর লক্ষ্য।

নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়কালে তিনি সবার দোয়া কামনা করেন এবং ইউনিয়নের শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়ন কামনা করেন। উপস্থিত অনেকেই তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। 


স্থানীয় সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় সভা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং তাদের মতামত ও সমস্যার কথা শুনছেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন