[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আ'লীগ নেতা ফিরোজ্জামান মোল্লার ১ম মৃত্যু বার্ষিকী আজ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও (নারায়ণগঞ্জ):নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘকালীন আহবায়ক ও পিরোজপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম ফিরোজ্জামান মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২০ আগস্ট বৃহস্পতিবার।

​মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সর্বস্তরের জনগণের উপস্থিতি ও দোয়া প্রার্থনা করেছেন তাঁর মেঝো ছেলে, সাবেক ছাত্রনেতা ও সোনারগাঁও উপজেলা যুবলীগ নেতা মামুন আহমেদ রাশেদ।

​২০২৫ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনে ফিরোজ জামান মোল্লা দীর্ঘ ২৩ বছর পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া জীবদ্দশায় তিনি কয়েক মেয়াদে পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে স্থানীয় এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি, পিরোজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি এবং মসজিদ প্রতিষ্ঠায়ও তাঁর অনন্য অবদান রয়েছে বলে স্থানীয় এলাকাবাসী স্মরণ করেন।

​মরহুমের মেঝো ছেলে মামুন আহমেদ রাশেদ তাঁর বাবার স্মরণে বলেন, "আমার বাবা সর্বজনের কাছে একজন প্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। তিনি আমাদের পিরোজপুর এলাকায় মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে বহু কাজ করে গেছেন। এলাকার রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বরাদ্দ আনতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, যার সুফল আজ সাধারণ মানুষ ভোগ করছেন। এলাকাবাসী আজও তাঁর পরিশ্রমের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আমরা আমাদের পিতাকে নিয়ে গর্বিত। সবাই আমার পিতার জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করেন।"

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন