[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মশালা ও সনদ বিতরণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ঐতিহ্যবাহী জামদানি শিল্পের বর্তমান সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিনব্যাপী কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

​ মঙ্গলবার(১১ আগষ্ট) দুপুরে ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন ও মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।

​বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রণীত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের গবেষণা অফিসার এ কে এম মুজ্জাম্মিল হক।

​অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা। জাতীয় কারুশিল্প পরিষদ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই কর্মশালায় সোনারগাঁ উপজেলার জামদানি বয়নশিল্পের ১৫ জন খ্যাতনামা শিল্পী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

​কর্মশালায় আরও বক্তব্য দেন সাংবাদিক নাফিজ আশরাফ, হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, রবিউল হুসাইন, শেখ ফরিদ এবং জামদানি শিল্পী আবু তাহের, রিনা বেগম, মোহাম্মদ আলী, কোহিনুর আক্তার প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক জামদানি বয়নশিল্প টিকিয়ে রাখতে এর নান্দনিক নকশা, রঙের সঠিক বিন্যাস, মান উন্নয়ন, আধুনিক বাজার ব্যবস্থাপনা এবং ডিজাইনে আধুনিকতার ছোঁয়া ও বৈচিত্র্য আনার ওপর বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী বয়নশিল্পীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন