[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার জজ মিয়ার: প্ররোচনা ও ভুল বোঝাবুঝির অবসান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



সোনারগাঁ প্রতিনিধি: বিএসআরএম রডের ওজন কম পাওয়ার অভিযোগে চিটাগাং স্টিলের বিরুদ্ধে করা লিখিত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন ব্যবসায়ী মোঃ জজ মিয়া। গত ৩ সেপ্টেম্বর বিএসআরএম-এর উত্তরা অফিসের ‘হেড অব সেলস’ বরাবর পাঠানো এক লিখিত আবেদনের মাধ্যমে তিনি এই অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত জানান।

​লিখিত প্রত্যাহারপত্রে জজ মিয়া উল্লেখ করেন, ১০ হাজার কেজি রডের মধ্যে মাত্র ২০ কেজির মতো পার্থক্য দেখা গিয়েছিল। তবে ভিন্ন স্কেলে ওজন করার কারণে পরিমাপে সামান্য এই তারতম্য হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে তার সম্পূর্ণ অবসান ঘটেছে।

​অভিযোগ প্রত্যাহারের পেছনে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধন ছিল জানিয়ে তিনি আরও বলেন, একটি গোষ্ঠী তাকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছিল এবং লিখিত অভিযোগ দিতে প্ররোচিত করেছিল। পরবর্তীতে মূল বিষয়টি পরিষ্কার হওয়ায় তিনি তার পূর্ববর্তী অভিযোগটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।

​চিটাগাং স্টিলকে একটি ‘সুনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান’ হিসেবে অভিহিত করে জজ মিয়া তার পত্রে প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য ও উন্নতি কামনা করেন। এর মধ্য দিয়ে বিএসআরএম রডের ওজন সংক্রান্ত সমস্ত অভিযোগের প্রাতিষ্ঠানিক অবসান ঘটল।

​ঘটনার বিষয়ে চিটাগাং স্টিল কর্তৃপক্ষের মতামত, ব্যবসায়িক লেনদেনে পরিমাপের সামান্য তারতম্য বা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে কোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা উচিত নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। জজ মিয়ার এই রূপ গঠনমূলক পদক্ষেপের মাধ্যমে বিষয়টির একটি সুন্দর ও ইতিবাচক সমাধান হয়েছে বলে তারা মনে করেন।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন